Advertisement

টেকনাফ বিজিবির অভিযান : ২০ হাজার ইয়াবা সহ রমজান আলী গ্রেফতার



আবুল কালাম আজাদ
টেকনাফে ৪২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ ফাড়ির বিজিবির জোয়ানেরা গতকাল বৃহস্পতি বার সকালে আড়াই নম্বর সুইস গেইট এলাকায় অভিযান
চালিয়ে টেকনাফ সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের মৃত আমির আলী পুত্র রমজান আলী(৪৫) কে ২০হাজার ইয়াবা সহ আটক করে থানায় সোর্পদ করেছে বলে বিজিবি সুত্রে জানায়। এদিকে গত বুধবার একই ফাড়ির জোয়ানেরা অভিযান চালিয়ে একই এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ কালে আনন্দামান গোল্ড বিয়ার ৮শ ৩৫ ক্যান, চোলাই মদ ৯৩লিটার, কারেন্ট জাল ১শ ২২কেজি একটি কাঠের নৌকা আটক করে। এ ব্যাপারে সদর ইউনিয়নের নাজির পাড়ার গুরা মিয়ার পুত্র মোহাম্মদ(৩০) কে পলাতক আসামী করে মামলা দেওয়া হয় বলে বিজিবি সুত্রে জানায়।

Post a Comment

0 Comments