Advertisement

ঈদগড়ে হুন্ডির রমরমা বাণিজ্য


ইব্রাহিম খলিল
রামু উপজেলার ঈদগড় বাজারে ঈদকে সামনে রেখে হুন্ডি ব্যবসায়ীরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লেনদেন করছে বলে অভিযোগ উঠেছে। সরকার রাজস্ব থেকে
বঞ্চিত হলেও প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করে যাচ্ছে। জানা যায়, ঈদগড় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে প্রতিদিন হুন্ডি ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা লেনদেন করে যাচ্ছে। একটি বিশাল চক্র বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের আড়ালে ওপেন সিক্রেট এ ব্যবসা চালাচ্ছে। ঈদগড় বাজারের পূর্ব পার্শ্বে কয়েকটি মুদির দোকানে এবং বাজারের আরো বিভিন্ন দোকানে প্রতিদিন মোবাইলে যোগাযোগের মাধ্যমে এসব দোকান থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে থাকা বাংলা দেশীরা ব্যাংকিং অনলাইন সেবা থেকে বঞ্চিত হয়ে অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে টাকা পাটাচ্ছে। এতে করে একদিকে সরকার বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে অনেক প্রবাসীরা হুন্ডি ব্যবসায়ীদের প্রতারণার শিকার হয়ে পথে বসেছে। ঈদগড় বাজারের এসব ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে প্রতিদিন ১০লক্ষ টাকা হুন্ডি ব্যবসায়ীরা লেনদেন করছে বলে বিভিন্ন সূত্র জানায়। দেশের অর্থনৈতিক মেরুদন্ড ধ্বংসকারী হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে-কোটি কোটি টাকা রেমিটেন্স অর্জন করবে। সচেতন মহল ঈদগড়ের অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Post a Comment

0 Comments