Advertisement

আহত শ্রমিকদের দেখে ঢাকা ফিরলেন রাষ্ট্রপতি


রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিক ও রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা পরিদর্শন শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা
দিয়েছেন। সাভার সিএমএইচএ চিকিৎসাধীন আহত শ্রমিকদের খোঁজ খবর নিয়ে তিনি বেলা পৌনে ৫ টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে সাভার ত্যাগ করেন। এর আগে সাভার পৌঁছে বেলা সাড়ে তিনটায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে সেখানে চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার খোঁজ নেন রাষ্ট্রপতি। পরে বেলা চারটার দিকে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ ও উদ্ধার তৎপরতা পরিদর্শনের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। এ সময় সেখানে উদ্ধারকাজের সার্বিক তৎপরতা রাষ্ট্রপতিকে অবগত করেন উদ্ধারকাজের সমন্বয়ক ও সাভারস্থ বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দী। পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে বেলা সোয়া চারটার দিকে সাভার সিএমএইচএ পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে শুক্রবার দুপুর থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হাসপাতাল সংলগ্ন দোকান পাট ও রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।
এ ছাড়া হাসপাতালের ভেতর এবং বাইরে অবস্থান নেয় সেনাবাহিনী, ?াব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকাতেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Post a Comment

0 Comments