ভ্রাম্যমান প্রতিনিধি
ফাইতং ইউনিয়নে পিকাআপ চাপায় কালাফজু বেগম (৫০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। গতকাল ৮ জানুয়ারী সন্ধ্যা ৬টায় ওই ইউনিয়নের বানিয়াছড়া-ফাইতং
সড়কের পুলিশ ফাঁড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মহিলা ফাইতং ৯নং ওয়ার্ড়ের বাঙ্গালী পাড়ার মৃত আলী আহমদের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফাইতং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন জানান, এদিন সন্ধ্যায় ওই মহিলা এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পুলিশ ফাড়ির সামনে পৌছলে ওই সড়ক দিয়ে যাওয়া দ্রুত গামী একটি পিকাআপ পেছন থেকে ওই মহিলাকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হন। পরে এলাকাবাসি নিহত কালাফজু বেগমের লাশ উদ্ধার করেন। ঘাতক পিকাআপটি পুলিশ আটক করেছে। এদিকে এলাকাবাসি এঘটনায় সড়কে ব্যারিকেড় দিয়ে বিক্ষোভ করেন। তারা ওই এলাকায় সড়কে স্পিডব্রেকার দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

0 Comments