Advertisement

মহেশখালীতে বিএনপির জরুরী সভায় সাবেক এমপি আলমগীর ফরিদ

মহেশখালী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহেশখালী-কুতুবদিয়া সাবেক এমপি আলমগীর ফরিদ বলেছেন, পাহাড়ি ঢল ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে দীপাঞ্চল মহেশখালী-কুতুবদিয়ার হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়ে আশ্রয়কেন্দ্রে কিংবা খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। এসব অসহায় ও দুঃখী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ তৎপরতা চালাতে সরকার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। জেলার যোগযোগ অবকাঠামো প্রায় ধ্বংস হয়েছে। জেলাবাসীর জীবন-জীবিকা আজ বিপর্যস্ত। এমতাবস্থায়, বিএনপি পরিবারের দেশপ্রেমিক কর্মীবাহিনীকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর্তমানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়তে হবে। মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে গতকাল সকাল ১১ টায় এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, সকল মান-অভিমান, মতপার্থক্য ভুলে গিয়ে দলের সকল নেতাকর্মীকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে দুর্নীতিবাজ ব্যর্থ, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠা জনমতকে সুসংহত করে আগামী বেগম খালেদাজিয়ার সরকার প্রতিষ্ঠায় মনোনিবেশ করার আহবান জানান। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম চেয়ারম্যান, জেলা বিএনপির নেতা আব্দুল মান্নান মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক, পৌর বিএনপির সভাপতি এড. হামিদুল হক, সাবেক উপজেলা সভাপতি ডাঃ আব্দুল মোতালেব, হোয়ানক বিএনপি সভাপতি আবু তাহের সিকদার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান চৌধুরী, প্রবীণ নেতা মোখতার আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন রতন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বি.কম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এড. ফারুক ইকবাল, বড়মহেশখালী বিএনপির সভাপতি আলহাজ্ব নূরুল আলম, হোয়ানক বিএনপি নেতা মাষ্টার আজিজুল হক, শাপলাপুর বিএনপির সিনিয়র সভাপতি গোলাম কাদের মেম্বার, কালামারছড়া বিএনপি নেতা মো: রশিদ মেম্বার, বড়মহেশখালী বিএনপি নেতা সৈয়দ নূর, মাতারবাড়া বিএনপি নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহেদুল হক নাহিদ। শাপলাপুর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ধলঘাটা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, কুতুবজোম বিএনপি সাধারণ সম্পাদক, জালাল মিয়া, ছোটমহেশখালী বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ ফিরোজ, বড়মহেশখালী সাধারণ সম্পাদক দলিলুর রহমান, যুগ্ম সম্পাদক শাকের আলম ফরহাদ, আবুল কাশেম কোম্পানী, বড় মহেশখীল যুবদলের আহবায়ক এম. মোক্তার আহমদ, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, আনছার উল্লাহ, যুবদল নেতার হামিদ হোছাইন, ইকবাল বাহার চৌধুরী, সাইফুল করিম, জাহাঙ্গীর আলম সবুজ, মো: মিজান, সাজ্জাদ জহির, মতিন, আব্দুল মান্নান মেম্বার, মমতাজ আহমদ সহ দু’শতাধিক বিএনপি নেতা। উক্ত সভায় বক্তরা বলেন, মহেশখালী-কুতুবদিয়ার নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক পুনরুদ্ধারের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় কর্মকা-ে সর্বশক্তি নিয়ে তিনি ঝাপিয়ে পড়ার ঘোষণা দেন। দীপাঞ্চলের অপরাজেয় নেতা হিসেবে তারা আলমগীর ফরিদকে সবচেয়ে অগ্রণী, জনপ্রিয় ও অবিকল্প ব্যক্তিত্ব বলে অবহিত করেন। আলমগীর ফরিদ অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের পাশে থাকার লক্ষ্যে সকলের সমর্থন, দোয়া ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন।

Post a Comment

0 Comments