ওপেনআর্ট-ও উদ্যোগে ‘আর্ট ফেস্টিভ্যাল ২০১২’ আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা ওপেনআর্ট কার্যালয়ে আজ ০৮.০৭.২০১২ খ্রি. বিকাল ৫ টায় প্রতিষ্ঠানের উপদেষ্টা জনাব নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উৎসব মুখর পরিবেশে আর্ট ফেস্টিভ্যাল আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সমন্বয়ক নূর মোহাম্মদ। সভায় আগামী ১২, ১৩ ও ১৪ জুলাই ৩ দিনব্যাপী আর্ট ফেস্টিভ্যাল এর অনুষ্ঠান সূচী ঘোষনা করা হয়। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ১২ জুলাই বিকাল ৪ টায় ফেস্টিভ্যাল এর উদ্বোধন হয়ে প্রতিদিন প্রদর্শনী চলবে সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। ১৩ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল ৪ টা থেকে ৬ টা ভিডিও আর্ট শো। ১৪ জুলাই বিকাল ৫ টায় পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা। আর্ট ফেস্টিভ্যাল এ মোট ৭০ জন পেশাদার, অপেশাদার ও শিশুশিল্পীর চিত্রকলা ও ভাস্কর্য সহ ১৫০ টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। সবার মাঝে শিল্পরস বিতরণ ও শিল্পবোধকে জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত শিল্পের এই উৎসবে বিভিন্ন পেশার শিল্পানুরাগী, সুধীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক সহ সবাইকে আমন্ত্রণ জানান ওপেনআর্ট এর পরিচালক অরণ্য শর্মা। অনুষ্ঠান সফল করার জন্য সভায় সহকারী সমন্বয়ক সমীরন বড়–য়া, সম্পাদক শতাব্দী পাল শ্যামা, রাজীব, রাজু, শাওন, বেলাল, মাহাবুব, রিয়াজ, বাদশা সহ উপস্থিত সকলে মতামত প্রকাশ করেন।

0 Comments