বার্তা পরিবেশক
রামুতে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের এমপি লুৎফুর রহমান কাজল এমপি বলেছেন, শিক্ষায় বিপ্লব ঘটিয়ে
কক্সবাজারের দূর্নাম ঘুচাতে হবে।
তিনি বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় কক্সবাজারে শিক্ষার হার অত্যন্ত হতাশাজনক। তাই ঘরে ঘরে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলে কক্সবাজারকে এক গৌরবজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
তিনি গত বৃহস্পতিবার বিকাল পাঁচটায় রামুতে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথঅ বলেন।
রামু উপজেলার সাবেক শিক্ষা অফিসার আলহাজ্ব মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ্ মোহাম্মদ হাসান, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদু রহীম, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শামশুল ইসলাম বাহাদুর ও দৈনিক আপনকন্ঠ (ভারপ্রাপ্ত) সম্পাদক রুহুল আমিন সিকদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জালাল উদ্দিন মোহাম্মদ সোয়েব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, স্থানীয় মেম্বার ফরিদুল আলম, স্থানীয় সমাজ সেবক আলতাজ উদ্দিন, ছাত্রকল্যাণ পরিষদ নেতা আবদু রহিম, জসিম উদ্দিন, আব্দুল খালেক, হাবিব উল্লাহ্, জসিম উদ্দিন, ইমাম উদ্দিন, মোহাম্মদ কলিম উল্লাহ্, রিয়াদ, হারুনূর রশিদ, রহমত উল্লাহ্, আবু হানিফ, নেজাম উদ্দিন, খোরশেদ ও আনোয়ার প্রমূখ। উক্ত অনুষ্ঠানে শিক্ষায় বিশেষ অবদানের জন্য চাইল্যাতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আবুল কালামকে সংবর্ধিত করা হয়।

0 Comments