এম রায়হান চৌধূরী
চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ন্যায় কোনাখালী ইউনিয়নে বাদ পড়া ভোটারসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ২৩জুন শনিবার সকাল ৯টা থেকে স্থানীয় ইউপি কার্যালয়ে হালনাগাদকৃত ভোটারদের ছবি তোলার কার্যক্রম আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার।স্থানীয় সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক ভোটার তথ্য সংগ্রহকারীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করে। উপজেলা নির্বাচন অফিসের তত্বাবধানে শনিবার ইউপি কার্যালয়ে বাদ পড়া ভোটারদের ছবি তোলা শুরু হয়।এতে বাদ পড়া ভোটারদের প্রত্যক্ষ উপস্থিতি ছিল এবং সুষ্ট ভাবে ছবি তোলার কাজ চলছে বলে চেয়ারম্যান দিদারুল হক সিকদার সাংবাদিকদের জানান। এসময় অন্যান্যদের মধ্যে ২নং ওয়ার্ড এর মেম্বার শহীদুল ইসলাম শওকত সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 Comments