সংবাদদাতা
টেকনাফের হোয়াইক্যংয়ে যুবলীগের দু গ্রুপের মধ্যে সংর্ঘষ ও দীর্ঘক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় খারাংখালী বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দু’পক্ষের মুখোমুখি অবস্থান ও স্বশস্ত্র হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায়, টেকনাফ কক্সবাজার মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ উদ্দিন জিকুসহ ৩ জনকে আটক করে। ২৩ জুন শনিবার দুপুর ১টায় হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যেকদর্শী সুত্রে জানাযায়- স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ উদ্দিনের কাছ থেকে যুবলীগ নেতা সিরাজ ২ হাজার পাওনা টাকা দাবী করায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক সিরাজের পক্ষ হয়ে যুবলীগ সভাপতি ফয়েজকে ব্যাপক মারধর করে। এ খবর পেয়ে যুবলীগ সভাপতির আত্বীয় স্বজন ও যুবলীগের কর্মী সমর্থক ধারালো অস্ত্র স্বশ¿ নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করলে দু গ্রুপের মধ্যে র্দীঘক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ সভাপতি ফয়েজ উদ্দিন (৩২) ইউনুছ (২১) ছাদেক (১৮) মোহাম্মদ (২৫) লালু (২০) জয়নাল (২২) আব্দুর রহমান (২০ )সহ উভয় পক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রধান সড়কে যান চলাচল ও দোকান পাট বন্ধ হয়ে পড়ে । আতংকে এলাকার লোকজন দিকবেদিক পালায়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে যুবলীগ সভাপতি ফয়েজ উদ্দিন,স্থানীয় যুবলীগ নেতা সিরাজুল ইসলাম ও মোহাং আলমগীরকে আটক করে । উপরোক্ত বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ওসি মাহবুবুল হক জানান- পরিস্থিতি য়িন্ত্রনের সার্থে ঘটনাস্থল থেকে যুবলীগের উভয় পক্ষের ৩ জনকে আটক করা হয়। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0 Comments