Advertisement

খুনিয়াপালংয়ে পুরস্কার বিতরনীতে চেয়ারম্যান আবদুল মাবুদ

বার্তা পরিবেশক
রামুর খুনিয়াপালং ইউনিয়নে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। ১৮ জুন বিকেলে ইউনিয়নের রাবেতা আল ফুয়াদ একাডেমী মাঠে অনুষ্ঠিত বালকদের ফাইনালে আল ফুয়াদ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দারিয়ারদীঘি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের ফাইনালে ধেচুয়াপালং প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আল ফুয়াদ রেজিঃ প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় প্রবীন শিক্ষাবিদ নজির আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ। এসময় চেয়ারম্যান মাবুদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মকে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী ছব্বির আহমদ, রমিজ আহমদ, প্রধান শিক্ষক জুলফিকার আলী ভুট্টো, জালাল আহমদ, আমানত উল্লাহ, মৌলভী আবদুল হামিদ প্রমুখ। সভা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি চেয়ারম্যান আবদুল মাবুদ।

Post a Comment

0 Comments