Advertisement

কুতুবদিয়া পাড়ায় রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক কক্সবাজারবাণীর অফিস সহকারি আহত : সর্বস্ব ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সন্ত্রাসীরা উপর্যুপুরি কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মক জখমী করে দিয়েছে কক্সবাজারবাণীর অফিস সহকারি মোঃ রুবেলকে। এসময় তারা রুবেলের কাছ থেকে কক্সবাজারবাণী বিক্রির নগদ ২ হাজার টাকা ও তার পরিচয়পত্রও ছিনিয়ে নিয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে শহরতলীর মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুতুবদিয়া পাড়ার ফদনার ডেইলে বসবাসকারী কিছু রোহিঙ্গা সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। তারা সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও মূলতঃ এলাকায় নিয়মিত না থাকায় জড়িত সন্ত্রাসীদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। জানা গেছে, উক্ত রোহিঙ্গা সন্ত্রাসীরাই মূলতঃ বঙ্গোপসাগর, নাজিরার টেকসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত থাকে।
রুবেলের পরিবারের অভিযোগ, অন্যান্য দিনের মত গতকাল সে অফিসে আসার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা বর্মী সন্ত্রাসীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে। এতে রুবেলের বাম চোখে মারাত্মক জখম হয়। বর্তমানে সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Post a Comment

0 Comments