বি.আর. হাশেমী বদরু
ককসবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শিশু গুরুতর আহত হয়েছে।২৩ জুন বর্নিত এলাকার উত্তর পালাকাটা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সমাজ সেবক ডাক্তার আবুল কামেস জানান, গত ২ দিন ধরে মসজিদ এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন সংশ্লিষ্টদের একাধিক অভিযোগ করার পর কোন সুরাহা হয়নি। গতকাল বিকালে ২ শিশু খেলা করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় । আহতরা হলো উত্তর পালাকাটা গ্রামের লাল মোহাম্মদের পুত্র শফিউল আলম বাবু (৬) ও ফরিদুল আলমের পুত্র আবদু রহিম (৭) । তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে রহিমের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। এ দিকে বিদ্যুতের তার মসজিদের পুকুরে পড়লে অসংখ্য মাছ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

0 Comments