নিজস্ব প্রতিনিধি,টেকনাফ।
টেকনাফে মুসলিমএইডের জনবল নিয়োগে এবার স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ এনেছে চাকরী প্রার্থীদের একটি অংশ । স্থানীয় শিক্ষিত বেকার
যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের আশ্বাস দিয়ে লোক দেখানো স্বাক্ষাতকার নিয়ে স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে বহিরাগতদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। চলমান নিয়োগে লেদা রোহিঙ্গা শেড নির্মাণে ক্ষতিগ্রস্থদের নিয়োগ দেওয়া না হলে উক্ত ক্যাম্পে মুসলিম এইডের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
অভিযোগে জানাযায়-গত ৬জুন টেকনাফ আর্ন্তজাতিক এনজিও সংস্থা মুসলিম এইডের বিভিন্ন ক্যাটাগরীতে জনবল নিয়োগ পরীক্ষা ছিল। লোকজন অভিযোগ তুলেছেন এটি ছিল তাদের লোক দেখানে পরীক্ষা । কান্ট্রি ডিরেক্টর পাকিস্থানী নাগরিক হওয়ায় বিশেষদল ও অঙ্গ-সংগঠনের লোকজনদের নিয়োগ দেওয়ার জন্য চক্রান্ত করছে বলেও অভিযোগ তুলেছে।এ ছাড়া জনৈক কর্মচারী আলীর বিরুদ্ধে ও স্বজনপ্রীতি করে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছে। লেদার রোহিঙ্গা শেড নির্মাণে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে বলা হয় অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের নিয়োগ দেওয়া না হলে আমরা মুসলিম এইডের কাউকে রোহিঙ্গা বস্থিতে ঢুকতে দেব না। স্থানীয় সচেতন মহল মনে করেন মুসলিম এইড যেহেতু টেকনাফে কাজ করছে সেহেতু স্থানীয় শিক্ষিত বেকারদের চাকরীতে নেওয়া হলে তাদের কর্মকান্ড পরিচালনায় সহজতর হবে।
এ ব্যাপারে মুসলিম এইডের কান্ট্রি ডিরেক্টর জামালী বলেন- আমরা কোন দলমত বুঝিনা ,আমরা চাই দক্ষ ও কর্মঠ কর্মী । তবে ক্ষতিগ্রস্থ স্থানীয়দের ব্যাপারে বলেন সিকিউরিটি গার্ড থেকে নিম্ম পর্যায়ের পদে তাদের মূল্যায়ন করে নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে।

0 Comments