কাইছার পারভেজ চৌধুরী
টেকনাফ শাহপরীরদ্বীপে স্কুলের খেলার মাঠ দখল করে রাস্তা নির্মান করা হচেছ। এ ব্যাপারে প্রতিকার চেয়ে শাহপরীরদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, শাহপরীরদ্বীপে র্দ্বীঘদিন ধরে বিদ্যালয়ের খেলার মাঠটি খেলাধুলায় ব্যবহার হয়ে আসছে। এ খেলার মাঠটি শাহপরীরদ্বীপ জে,এল,নং-১১, বিএস,দাগ নং-৬৩৬৭ এর ২ একর ৭৯ শতক জমি রয়েছে। উক্ত খেলার মাঠটি চর্তুরপাশ্বে জবর দখল হয়ে আসে। বর্তমানে মাঠের উত্তর পার্শ্বে সাবরাং ইউনিয়নের মহিলা মেম্বার সনজিদা আক্তার বসবাস করে। তার বাড়ীতে যাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি ইটের রাস্তা অনুমোদন করে। এ রাস্তাটি খেলার মাঠের উপর দিয়ে নির্মান করতে গেলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও পি,টি,এ কমিটি তা বাঁধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক খেলার মাঠটি জবর দখল মুক্ত করে স্থায়ী সীমানা নির্ধারনে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ খেলার মাঠটি জবর দখলকারীদের হাত থেকে মুক্ত করে যুব সমাজকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
প্রসংগত ২০০৭ সনে উক্ত খেলার মাঠটি উপজেলা ভ’মি অফিস কর্তৃক পরিমাপ করে সীমানা নির্ধারন করে। তৎকালীন সময়েও আশপাশ্ব এলাকায় মাঠের জমি জবর দখল করা হয়। এ জমি এখনো পর্যন্ত জবর দখলকারীর হাতে রয়ে যায়। এভাবে যদি খেলার মাঠটি জবর দখল হতে থাকে তাহলে যুব সমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে পড়বে বলে আশংকা স্থানীয়দের।

0 Comments