এম. আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
কক্সবাজারের রামুতে শিশু পাচারকারী সিন্ডিকেটের এক গডফাদারসহ ৪ জন পাচারকারীকে আটক করে রামু থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। ৫ মে রাতে তাদেরকে শিশু পাচারকারী সন্দেহে
স্থানীয় জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ পাচারকারীকে আটক ও পাচারের শিকার ১ শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটকৃতরা হল- কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া মাষ্টার পাড়ার মৃত আব্দুল মজিদের পুত্র মোহাম্মদ উলাহ ওরফে মাদুলাহ বৈদ্য (৫৫), তার ছেলে মাহাবুবুল আলম (২৫), টেকনাফ গোদারবিল এলাকার ইমাম হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (২২) ও একই এলাকার আব্দুল মালেকের স্ত্রী রশিদা খাতুন (৩৫)। উদ্ধারকৃত শিশু আহাম্মদ ছফার পুত্র আজবি (৫)। তার বাড়ি চট্টগ্রামের কেরানী হাট তেমুহনী বলে জানা গেছে। এদিকে শিশু পাচারকারী সিন্ডিকেটের গডফাদার মাদুল্লাহ বৈদ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার অনেক ভুক্তভোগী লোকজনের মাঝে স্বস্থি নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদুল্লাহ বৈদ্য দীর্ঘদিন ধরে গুপ্তধনের লোভ দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে।কক্সবাজারের রামুতে শিশু পাচারকারী সিন্ডিকেটের এক গডফাদারসহ ৪ জন পাচারকারীকে আটক করে রামু থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। ৫ মে রাতে তাদেরকে শিশু পাচারকারী সন্দেহে
উল্লেখ্য যে, গত কিছু দিন আগে গুপ্তধনের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাদুল্লাহ বৈদ্যকে কক্সবাজার মডেল থানায় আটক করা হয়েছিল।

0 Comments