Advertisement

সাংবাদিক রিয়াজ উদ্দিনের মামার ইন্তেকাল

পেকুয়া প্রতিনিধি: পেকুয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম ও দৈনিক ইনানীর পেকুয়া প্রতিনিধি সাংবাদিক রিয়াজ উদ্দিন এর মামা ও চকরিয়া উপজেলার
বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা নিবাসী, চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ডা: নুরুল আমিন গত ১৮ মে রাত ১১ টার দিকে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহে …….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ৫ ভাই, ২ বোন, ৫ মেয়ে, ৩ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ২ টার দিকে বহদ্দারকাটা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সহসভাপতি মীর মশারফ হোসেন টিটু, সেক্রেটারী আবদুল্লাহ আনসারী সহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments