এম.সালাহ উদ্দিন, চট্রগ্রাম::
চট্রগ্রামের ২নং গেইটে শুক্রবার বিকাল ৬ টা
৩০মিনিটের সময় রাস্তা পার হওয়ায় সময় সৌদিয়া বাসের (চট্র মেট্রো-ব
৩০মিনিটের সময় রাস্তা পার হওয়ায় সময় সৌদিয়া বাসের (চট্র মেট্রো-ব
০২-০১৮০) চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রুজিনা (১১)। নিহত শিশুটি পিতাকে
নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে গাড়িটি এসে চাপা দেয় এবং
সাথে-সাথে চাকায় পিষ্ট হয়ে সে মারা যায় কথাগুলো বলেছিল কাঁদতে-কাঁদতে
মূর্চ্ছা যাওয়া নিহতের পিতা প্রতিবন্ধি (অন্ধ) গিয়াস উদ্দিন। রিপোর্ট
লেখা পর্যন্ত মামলা এন্টি করা হয়নি, ঘাতক বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে
কিন্তু বাস চালক ও বাসের হেল্পার পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করতে
পারেনি পুলিশ। নিহত রুজিনার বাড়ি বহদ্দারহাট সুন্নিয়া মাদ্রাসার পাসে এবং
৩ ভাই-বোনের মধ্যে ২য়। দরিদ্র প্রতিবন্ধি গিয়াস উদ্দিন মেয়েকে নিয়ে
ভিক্কা করার জন্য বের হয়েছিলেন বলে জানা যায়। কিন্তু রুজানার মৃত্যু
হওয়াতে দিশেহারা তার পিতা । সচেতন মানুষেরা সৌদিয়া বাস সার্ভিস
কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন, নিহত রুজিনার পরিবারটির জন্য ! আর
সকলের একটাই দাবী অকালে যাতে একিও যেন তাজা প্রাণ ঝরে না যায় সেদিকে
বিশেষ নজর দিতে।

0 Comments