এম. রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়া কাকারায় বাড়িতে হামলা চালিয়ে গেইট ভাংচুর সহ এক যুবককে পিটিয়ে আহত কারার খবর পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার
কাকারার ১নং ওয়ার্ড শাকের মোহাম্মদ চর এলাকায় ইতিপূর্বে মৃত আলহাজ্ব রশিদ আহামদ চৌধুরীর পুত্র শামিমের বাড়ীর গেইট নির্মাণকালে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার মৃত মোজাহের আহামদের পুত্র মোহামুর রহমান, আবু তালেব, আজিজুল হক, নুরুল হক সহ ১০/১২ জনের একটি দল হামলা চালিয়ে বাড়ি ও গেট ভাংচুর করে। এসময় শামিম বাঁধা দিলে তাকে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকে আহত যুবককে পরিবারের লোকজন উদ্বার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় শামিম বাদী হয়ে থানায় এক এজাহার দায়ের করার অনেক দিন হলেও কোন ধরনের প্রতিকার না পাওয়ায় থানা পুলিশ দায়িত্ব কর্তব্যের প্রতি অবহেলা করেছে বলে আহত শামিম সাংবাদিকদের জানান।

0 Comments