রামু প্রতিনিধি
রামু উপজেলার জোয়ারিয়ানালায় মিতার ছড়া পাহাড় নামক এলাকায় চাদাঁর দাবিতে প্রায় ৩ হাজার চারা গাছ কেটে নষ্ট করেছে রামু রাবার বাগান
কর্তৃপক্ষ। এব্যাপারে ভুক্তভোগীরা রামু থানা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ভূক্তভোগী গোলাম কবির,নুরুল কবির,ছৈয়দ আলম ও নুরুল আলম নুরু জানান, জোয়ারিয়ানালার মিতার ছড়া নামক সরকারী পরিত্যাক্ত পাহাড়ি জায়গায় তারা দীর্ঘ ১৫বছর পূর্বে বিভিন্ন মুল্যবান গাছের চারা সৃজন করলে উক্ত চারাগাছগুলো আস্তে আস্তে বড় হয়ে অনাবাদী পাহাড়গুলো সবুজ শ্যামলাপূর্ন একটি পূর্নাঙ্গ বনে রুপ নেয় । এদিকে উক্ত বনের দিকে রামু রাবার বাগানের কর্তা ব্যাক্তিদের লুলুপ দৃষ্টি পড়লে রামু রাবার বাগানের কতিপয় কেরানী নুরুল আবছার ও ব্লক সুপার ভাইজার নুরুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চাদাঁ দাবি করত। সর্বশেষ তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে করলে তারা চাদাঁ দিতে অসম্মতি জানায় এরিই সূত্র ধরে গতকাল ৩ মে বৃহস্পতিবার সকাল ১০টায় আনছার বাহিনী সহ আরো ১০০ জনের একটি দল আকস্মিক ভাবে তাদের সৃজিত বাগানে নির্বিচারে নিধনযজ্ঞ চালিয়ে প্রায় ৩ হাজার যার আনুমানিক মূল্য ৩০লক্ষ টাকার গাছ নষ্ট করে রাবার বাগান কর্তৃপক্ষ। তাদের অভিযোগ আমরা সরকারী অনাবাদী পরিত্যাক্ত জায়গায় গাছ রোপন করে বনায়নের উপযোগী করে তুলেছি,যেখানে সরকার পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দেশ ব্যাপী জনগনকে বনায়নের জন্য উদ্ভুদ্ধ করছে। সেখানে পূর্ব কোন নটিশ বিহীন এভাবে আকস্মিক পরিকল্পিত ও ষঢযন্ত্রমুলক হাজার হাজার চারা গাছ ধ্বংশ করা কোন সভ্য সমাজের কাছ নয়। এব্যাপারে বক্তব্য নেয়ার জন্য রামু রাবার বাগানের কেরানী নুরুল আবছারের ০১৮১৭৭৩৬৮৯৯ নাম্বারে ফোন করা হলে সংযোগ বিচ্ছিন্ন ছিল।

0 Comments