Advertisement

টেকনাফ সাব-রেজিষ্ট্রি অফিসে জালিয়াতি: ইউএস বাংলা এসেটস লিমিটেডের নামে ভুঁয়া কবলা সম্পাদন


টেকনাফ প্রতিনিধি
টেকনাফে জমি ব্যবসা নিয়ে ব্যাপক জালিয়াতি ও প্রতারণা বাড়ছে। দালাল প্রতারক চক্র নামে-বেনামে জমি বিক্রির নামে প্রতারণা করে হাতিয়ে নিচেছ লাখ
লাখ টাকা । স্থানীয় উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসকে কেন্দ্র করে জমি ব্যবসায়ী দালাল চক্র বেপরোয়া হয়ে উঠেছে । রেজিষ্ট্রি অফিসের সংশ্লিষ্টদের সাথে আতাঁত করে জালিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি সম্পাদনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ছাড়া একই খতিয়ানের জমি একাধিকবার রেজিষ্ট্রি সম্পাদন ও ভূয়া মালিক সেজে জমি রেজিষ্ট্রি প্রদানের মত ঘটনাও ঘটছে। চলতি মাসে চট্রগ্রামের একটি নামকরা হোল্ডিং কোম্পানীর মালিকানাধীন জমি জালিয়াতির মাধ্যমে গোপনে ভূয়া মালিক সেজে প্রতারক শফি উল্লাহ ইউ এস বাংলা এসেটস লিমিটেডকে রেজিষ্ট্রি প্রদানের ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
জানাযায়-টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মৃত হাজী আব্দুল গাফ্ফারের পুত্র সৌদি প্রবাসী মোঃ আব্দুল্লাহর মালিকানাধীন সাবরাং মৌজার ২৭৬ নং খতিয়ানের জমি আম-মোক্তারনামা মূলে  গত ২০০৯ সালের ২ সেপ্টেম্বর ২১১৩ নং দলিলমূলে ২ একর ৭১ শতক এবং একই বছর ১০ নভেম্বর ২৭২৮নং দলিলমূলে ১৯শতক জমি রেজিষ্ট্রি সম্পন্ন করে শাহপুরী হোল্ডিং লিমিটেডের নামে ক্রয় করা হয়। এ জমি বর্তমানে শাহপুরী হোল্ডিং লিমিটেডের স্বত্ব ও দীর্ঘদিন ভোগদখলে রয়েছে। কিন্তু এই ক্রয়কৃত ও ভোগদখলীয় জমির একাংশ জালিয়াতির মাধ্যমে ইউএস বাংলা এসেটস লিমিটেড নামে একটি কোম্পানীকে ভূয়া মালিক সেজে ২য়বার বিক্রি করে সাব-রেজিষ্ট্রি অফিসে কবলা সম্পাদন করে। সুত্রজানায় গত ৮মে ২০১২ইং তারিখে শাহপরীর দ্বীপের মৃত আব্দুল গফ্ফারেরপুত্র শফি উল্লাহ জমির ভূয়া মালিক সেজে ১৫৩৫নং সাফ কবলামূলে ১.৭১ একর জমি রেজিষ্ট্রি প্রদান করে ঢাকার বনশ্রী রামপুরাস্থ ইউ এস বাংলা এসেটস লিমিটেডকে । জমি ব্যবসার নামে প্রতারণায় জড়িত জনৈক শফি উল্লাহ বর্তমান জমি রেজিষ্ট্রিটির নিয়ম মতে ওয়ারিশ সনদ,ছবি , আইডি কার্ড কপিসহ বিভিন্ন কাগজ-পত্র ও জমির মালিক আব্দুল্লাহ পরিচয়ে সাব-রেজিষ্ট্রি অফিসে সম্পাদনকালে স্বশরীরে হাজিরার বিষয়টি পুরোই ভূয়া এবং সাজানো সত্বেও এভাবে জালিয়াতির কারণে শংকিত হয়ে পড়েছে উপজেলার প্রকৃত জমি-জমার মালিকেরা । উপরোক্ত বিষয়ে মুঠোফোনে সাব-রেজিষ্ট্রি অফিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments