স্টাফ রিপোর্টার, ঈদগা
কক্সবাজারের ঈদগাঁওয়ে সাইকেলের ধাক্কায় বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। ৩ এপ্রিল চৌফলদণ্ডী ঈদগাঁও সড়কের আল গিফারী (রাঃ) মাদ্রাসা পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা
যায়, ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার বয়োবৃদ্ধ নজির আহমদ (৫৫) মঙ্গলবার হাটের দিন অন্য ২ জনসহ্ বাজারে আসছিলেন। তিনি চৌফলদণ্ডী-ঈদগাঁও সড়কের আল গিফারী (রাঃ) মাদ্রাসার সম্মুখে পৌছলে পেছন থেকে একটি সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার বিকেলে জুমবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

0 Comments