কাইছার পারভেজ চৌধুরী
টেকনাফে বিভিন্ন রকমের ৭টি মোটর সাইকেল জব্দ করে বিজিবি। ২ এপ্রিল সোমরার রাতে ও মঙ্গলবার সকালে শাহপরীরদ্বীপ বিওপি বিজিবির কোম্পানী কমান্ডার সিরাজুল
ইসলামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা বেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মোটর সাইকেল হচেছ হাং, ইয়ামাহা এফ জেট ও এলাচ বেনটুস।
অন্যদিকে একইদিন রাতে দমদমিয়া বিওপি বিজিবির কোম্পানী কমান্ডার সোহরাবের নেতৃত্বে চেকপোষ্টে আরো ৩টি মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মোটর সাইকেল হচেছ , ইয়ামাহা আর ওয়ান-৫, ইয়ামাহা, ডিসকভার। এ ছাড়া ব্যাটলিয়ান বিশেষ টিম টেকনাফ সদরের পর্যটন মোড় থেকে ১টি মোটর সাইকেল জব্দ করে। জব্দকৃত মোটর সাইকেল টেকনাফ শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়। মোটর সাইকেল মালিক টেকনাফ পৌরসভার লামার বাজারের মোস্তফা কামাল(৩০), দক্ষিণ জালিয়া পাড়ার মোঃ আমিন(২৮), পুরান পল্লান পাড়ার আব্দু রাজ্জাক(২৫), সদর ইউপির গোদারবিলের জাহাঙ্গীর আলম(৪০), সাবরাং শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার মোঃ আলম(২৩) ও মোঃ ফরিদ উদ্দিন(৩০) এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে বিজিবি।
৪২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান, ইয়াবা নিয়ন্ত্রনে এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি নিশ্চিত করেন।

0 Comments