কায়সার হামিদ মানিক
উখিয়া টেকনাফের মানব দরদী সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে রাজনৈতিক বাস্তবতা তৈরী হচ্ছে ঠিক সে মূহুর্তে
সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য মালয়েশিয়া-লিবিয়া স্টাইলে ষড়যন্ত্র করছে। বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মিশন ব্যর্থ করে দিয়েছে সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দারা। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় কোটবাজার দক্ষিণ ষ্টেশন চত্ত্বরে উখিয়া উপজেলা বহুমুখী নির্মাণ শ্রমিক সমবায় সমিতির অভিষেক ও পরিচিতি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবদুর রহমান বদি উপরোক্ত কথা বলেন। এমপি আবদুর রহমান বদি আরো বলেন, বিরোধী দল দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করছে তা শুধুমাত্র গণতন্ত্রের অতন্দ্র প্রহরী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বের দরবারে অপ্রিয় করে তোলার জন্য সম্প্রতি কয়েকটি চক্র দেশে হত্যাকান্ড ঘটাচ্ছে। এব্যাপারে দেশবাসীকে সজাগ ও সর্তক থেকে গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে এমপি বদি আহবান জানান। উখিয়া উপজেলা বহুমুখী নির্মাণ শ্রমিক সমবায় সমিতির নব নির্বাচিত সভাপতি মো: নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ। এ সময় বক্তব্য রাখেন, সহ সভাপতি মো: মুফিজ, কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মো: ইউছুপ, মো: আলম, মো: বেলাল, জয়নাল আবেদীন, আবুল হোছন, প্রশান্ত বড়–য়া প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদ মেম্বার সালাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসহাক, জেলা ছাত্রলীগ নেতা তহিদুল আলম তহিদ ও ব্যবসায়ী নুরুল আবছার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা মো: ইমাম হোসেন।

0 Comments