স্টাফ রিপোর্টার
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ৩২ লাখ টাকা উত্তোলন করেছেন। একসাথে এত টাকা উত্তোলন নিয়ে দ্বীপ জুড়ে তোলপাড় শুরু
হয়েছে। বিভিন্ন হাট-বাজার ও ঘাট ইজারার ওই টাকা স্থানীয় সোনালী ব্যাংকে জমা ছিল। উন্নয়ন খাতে ব্যয়ের জন্যে চেকের মাধ্যমে ওই টাকা আনুপাতিক হারে উপজেলার ৬ ইউনিয়নে প্রদানের নিয়ম থাকলেও ইউএনও রহস্যজনক ভাবে নগদ টাকা দিতে গেলে কোন ইউপি চেয়ারম্যান তা’ গ্রহণ করেননি। বর্তমানে ওই টাকা ইউএনও’র গলার কাঁটা হতে পারে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সচেতন মহল । নগদ ৩২ লাখ টাকা উত্তোলনের সত্যতা স্বীকার করেছেন সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখার ব্যবস্থাপক মোখতার আহমদ। সরকারি কাজের জন্য পাঁচ হাজারের বেশী টাকা নগদ গ্রহনের বিধান নেই বলে দাবী করেন ৬ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, সিরাজদৌল্লাহ, ফিরোজ খানঁ চৌধূরী, মোহাম্মদ আজমগীর মাতবর, আলাউদ্দিন আল-আযাদ ও আকতার হুসেন। সম্মানির টাকা দাবী করে কয়েকজন চেয়ারম্যন নগদ টাকা নেওয়ার আগ্রহ প্রকাশ করায় ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করার কথা নিশ্চিত করেছেন ইউএনও মহিউদ্দিন কবির মাহীন। সরকারি নীতি ভঙ্গ করে ৩২ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করার চেষ্টার বিষয়ে তদন্ত করে বিভাগীয় শাস্তি দাবী করেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদউদ্দিন ছোটন। নগদ টাকা উত্তোলন করাকে সরাসরি বেআইনী বলে মন্তব্য করেছেন আইন পেশার সাথে সংশ্লিষ্টরা।

0 Comments