এম আলী হোসেন,কক্সবাজার :
কক্সবাজার জেলার চকরিয়া মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক মাস ব্যাপি আয়োজিত স্বাধীনতা মেলার প্রস্তুতি পন্ড করে দিয়েছে সাধারণ মুসল্লি¬রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক সাধারণ পথচারীকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে,চকরিয়া পৌর শহরের মাতামুহুরী ব্রীজের উত্তর পাশে মাতামুহুরীর চরে মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া উপজেলা কমান্ড কর্তৃক আয়োজিত মাস ব্যাপি স্বাধীনতা মেলার প্রস্তুতিকালে গতকাল শুক্রবার ৩০ মার্চ জুমার নামাজের পর স্থানীয় মুসলি¬রা মেলা প্রাঙ্গনে গিয়ে মেলার তৈরীকৃত প্যান্ডেল সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়। পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় পুলিশ আলী আহমদ(৫০) নামে এক পথচারীকে আটক করে থানায় নিয়ে যায়।চকরিয়া থানার ওসি ফরহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক ঘটনাকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে সংশিষ্ট আইনে মামলা নেয়া হবে।এদিকে চকরিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী বশিরুল আলম জানান, আমরা গত ২৩ মার্চ থেকে মাস ব্যাপি প্রশাসনের অনুমতি নিয়ে মেলার কার্যক্রম শুরু করার প্রাক্ষালে কিছু দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে হাজী বশিরুল আলম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

0 Comments