Advertisement

নববর্ষ উদযাপনে ফুলের দোকানে ভীড় তরুণ তরুণীদের


জাবেদ আবেদীন শাহীন কক্সবাজার : 
সার্বজনীন বাঙ্গালীর প্রাণের উত্‍সব পহেলা বৈশাখ ১৪১৯ বঙ্গাব্দ বরণ করতে যাচ্ছে জাতি৷ বাঙ্গালীর ঐতিহ্য ও সংস্কৃতির এটি একটি ভিন্নমাত্রিক উত্‍যাপনের উত্‍সব৷ নববর্ষের দিনে সবারই পছন্দ হচ্ছে ফুল৷তাইতো গোলাপের প্রতি রয়েছে সবার ভিন্ন দুর্বলতা৷ কারণ তো অবশ্যই রয়েছে৷ নাইবা বলা হল এই নিয়ে৷ বছরের এই একটা সার্বজনিন মিলন মেলার দিন আসে৷ নারীরা সাজতে পূঁজারি৷ তাদের খোপায় ফুলের মালা বৈশাখী সাজকে রুপ লাবণ্য বৈচিত্রতা বাড়িয়ে দেয়৷ পহেলা বৈশাখে দিনে একগুচ্ছ ফুল, একটি গোলাপ, ফুলের ঢালি, ফুলের মালা, ফুলের ষ্টীক, ফুলের পাপড়ী, বিভিন্ন রকমের ফুল দিয়ে একে অপরকে নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসার শুভেচ্ছার জানায়৷ প্রতিবারেই পহেলা বৈশাখে ফুলের চাহিদাও বেশী থাকে৷ শহরের বিভিন্ন ফুলের দোকান গুলোতে ডিজাইন করে ফুলগুলো সাজিয়ে রেখেছেন৷ লাল রজনী গন্ধা,সাদা রজনীগন্ধা, গোলাপ, গাদা, চন্দ্রমলিলকা, অরকিট, বেলী, কসমচ ফুল দিয়ে৷ সন্ধ্যার পর থেকে তরুণ তরুণীদের ভিড় বেশী দেখা গেছে৷ তবে অনেক দোকানী নববর্ষ উপলৰ্যে বেশী দাম নিচ্ছে বলে অভিযোগ জানান৷ তারপরও যে যার পছন্দ অনুযায়ী কিনে নিচ্ছেন৷ অনেকে আবার নিজেদের মত ফুলের অর্ডার দিচ্ছেন৷ সবারই একটি কামনা প্রিয়জনদের সাথে নববর্ষ দিনটি যেন নির্মল আনন্দে উপভোগ করার৷শুক্রবার ১৩ এপ্রিল রাত আটটায় প্রধান সড়ক পুষ্প নিলয় থেকে তোলা৷

Post a Comment

0 Comments