নিজস্ব প্রতিবেদক
আবহমান বাংলার কালের স্রোতে অতীত গ্লানি মুছে ফেলে সম্ভাবনাময় নতুনকে স্বাগত জানাতে কক্সবাজার জেলা প্রশাসন উল্লাসিত আবেগে উদ্যাপন করতে যাচ্ছে বাংলা নববর্ষ
১৪১৯। ১লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বীচ পয়েন্ট কবিতা চত্বর পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সকাল ৮টা ৩০ মিনিটে কবিতা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা, বীচ পয়েন্ট কবিতা চত্বরে সকাল ৯টায় পান্তা ইলিশের আসর ও বিকাল ৩টায় পাবলিক লাইব্রেরী ময়দানে অনুষ্ঠিত হবে গ্রামীণ মেলার উদ্বোধন অনুষ্ঠান। জেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখের আনন্দ ঘন মুহুর্তে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

0 Comments