বার্তা পরিবেশক:
দৈনিক সমুদ্রকন্ঠের স্টাফ রিপোর্টার ওমর ফারুক হিরু ক্যামেরা ছিনতাই ও তাকে মারধরে ঘটনায় গতকাল বৃহস্পতিবার ৩ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করা হয়েছে। ওমর ফারুক হিরু বাদি হয়ে দায়ের করা মামলায় আবদুল্লাহ খান, টিটু ও ওবাদুল্লাহ খান আসামী করা হয়েছে।
কক্সবাজার সদর থানার পুলিশ জানিয়েছে, মামলাটি লিপিবদ্ধ হয়েছে। যার নম্বর ৩৪।
জানা যায়, কক্সবাজার শহরের শহীদ সরণীর মুখে গত বুধবার রাতে অস্ত্রধারি একদল সন্ত্রাসী সরোয়ার নামের এক যুবককে অপহরণের চেষ্টা চালায়। এসময় সরোয়ারকে ছুরিকাঘাত করার ছবি তুললে দৈনিক সমুদ্রকন্ঠের স্টাফ রিপোর্টার ওমর ফারুক হিরু ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়।

0 Comments