Advertisement

কমলের নির্বাচনী খরচ বহন করবে সৌদি আরবস্থ স্বেচ্ছাসেবকলীগ

রামু প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সৌদি আরবস্থ মক্কা মা-আবদা থানা শাখার সম্মেলন ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত ৩০ মার্চ শুক্রবার রাতে সৌদি আরবস্থ মক্কায়
অনুষ্ঠিত কক্্্সবাজার সদর উপজেলার ঈদগাহ চৌফলদন্ডির আবদুল্লাহ আলমগীর কে সভাপতি, গিয়াস উদ্দিন কে সিনিয়র সহ-সভাপতি, ঈদগাহ জালালাবাদের আফছার কামালকে সাধারন সম্পাদক, চৌফলদন্ডির আমির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ১১১ সদস্যের স্বেচ্ছাসেবকলীগ মক্কা মা-আবদা থানা শাখা গঠন করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্্সবাজার-৩ (রামু-কক্্সবাজার) আসনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালক সাইমুম সরওয়ার কমলকে আবারও জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন এবং কমলের সংসদ নির্বাচনের খরচ সৌদি প্রবাসী স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি কর্মী বহন করবে এবং নির্বাচনকালীন সময়ে দেশে গিয়ে সাইমুম সরওয়ার কমলের পক্ষে নির্বাচনে অংশগ্রহন করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয় আর তার পরবর্তীতে বর্তমান সরকারের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয় করেছে ১ লক্ষ ১১ হাজার বর্গ কি:মি: সমুদ্র সীমা।
মা-আবদা থানা শাখার আহবায়ক গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন পরিচালনা করেন আবদুল্লাহ আলমগীর। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগ মক্কা মহানগর শাখার সভাপতি হাবিবুর রহমান পারভেজ। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবকলীগ মক্কা মহানগর শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম এবং সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগ মক্কা মহানগর শাখার যুগ্ন সাধারন সম্পাদক আবদুস সালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মক্কা মহানগর শাখার যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, ক্রীড়া সম্পাদক ওসমান গনি, উপদেষ্টা মোহাম্মদ কাসেম, মক্কা কাকিয়া শাখার সভাপতি ওসমান গনি ও সাধারন সম্পাদক মোঃ ইসলাম বাবুল,মক্কা মিসফলা শাখার সভাপতি নুরুল আজিম ও সাধারন সম্পাদক নুরুল আবছার। আরো বক্তব্য রাখেন, কক্্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাহ’র সাবের আহম্মদ, সিরাজুল হক, আবদুস সালাম, আবদুল জলিল, আমানুল হক ,নুরুল আলম, আবুদর রহিম, হাকিম আলী, আবদুল হামিদ, মোস্তাক আহম্মদ, আবুল হাসেম, জাগের হোসেন, বেলাল আহম্মদ, এহছানুল করিম, ফরিদুল আলম, আবদুর রহিম বাদশা, মোহাম্মদ ইদ্রিছ, আফছার কামাল, মোঃ ইব্রাহীম, মোহাম্মদ ভূট্টো, ফোরকান, মামুন, শামসুল আলম, আবুল কাসেম, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, নুর মোহাম্মদ, আবদু ছবি প্রমূখ।

Post a Comment

0 Comments