Advertisement

শহরে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া


মোঃ ওবাইদুল ইসলাম লিটন
কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অবাধে তৈরি হচ্ছে হরেক রকম মাদকদ্রব্য। কেউ কেউ এমন সুযোগকে কাজে লাগিয়ে মাদক ব্যবসাকে ছড়িয়ে দিচ্ছে সমাজের রন্দ্রে রন্দ্রে।
বিশ্বাসযোগ্য সুত্রে জানা যায়, শহরের বার্মিজ মার্কেটস্থ এলাকা, গোলদীঘির পাড়াস্থ কতিপয় এলাকা ও বাসটার্মিনালের আশাপাশের কিছু অঞ্চলকে ঘিরে অবৈধ এ ব্যবসা বিশেষ ভাবে পরিচালিত হচ্ছে। আরো জানা যায়, এসব অবৈধ মাদক ব্যবসায়ীদের সাথে আরো কিছু সংঘবদ্ধ মাদকদ্রব্য পাচারকারী সিন্ডিকেট প্রত্যক্ষভাবে জড়িত। যারা যৌথভাবে সমাজবিরোধী এহেন ব্যবসা কক্সবাজার শহর ছাড়িয়ে দেশে-বিদেশে বিস্তার করে যাচ্ছে। প্রশাসনের চোখে ধুলি দিয়ে মাদক ব্যবসায়ীরা তাদের কার্যক্রম প্রতিনিয়ত গুপ্তভাবে চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার কর্তব্যরত অফিসার জানান, শহরের বিভিন্ন স্থানে নিয়মিত মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। তাছাড়া মাদক ব্যবসায়ীদের ব্যাপারে যেকোন প্রকার তথ্য পাওয়ার সাথে সাথে প্রশাসন কার্যকর অভিযান চালাতে সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানা যায়। তবে স্থানীয় জনমানুষের অভিযোগ, প্রশাসন মাদক ব্যবসায়ীদের ধরতে পেরেও অনেক সময় নানা অনিয়মের মাধ্যমে তাদের ছেড়ে দিচ্ছে। ফরে শহরে দিন দিন অবৈধ এই ব্যবসা আরো বেড়ে চলেছে। যাতে করে অনেক শিশু-কিশোর থেকে শুরু করে ছাত্র সমাজ ও সমাজের বিভিন্ন বয়সের মানুষ এমন গর্হিত কাজে জড়িয়ে পড়ছে। যারা প্রকাশ্যে দিবালোক মাদক সেবন করে নিজেদের সর্বনাশের পাশাপাশি শহরের শান্ত পরিবেশকে অস্থির ও অশান্ত করে তুলছে। নষ্ট করে দিচ্ছে শহরের সুন্দর পরিবেশকে। এমতাবস্থায়, শহরের পরিবেশকে সুস্থ্য ও শান্ত রাখতে জেলা প্রশাসনের কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা করছেন শহরের শান্তিপ্রিয় জনতা

Post a Comment

0 Comments