রিয়াজ উদ্দিন:
পেকুয়ায় দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। গত ১২ এপ্রিল বিকাল ৫ টার দিকে পেকুয়া থানার এ,এস,আই নুপুরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মগনামা বাজারপাড়া থেকে তাকে গ্রেফতার করে। জানা যায়, ধৃত আসামীর নাম মোস্তাক আহমদ(৪০), পিতা: মৃত ছালেহ আহমদ, বাইন্যাঘোনা, মগনামা। সে ২০০৬ সাল থেকে দীর্ঘদিন সৌদি আরবে পলাতক অবস্থায় ছিল। পেকুয়া থানায় দায়ের করা জিআর ৫৫/০৬ ইং মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

0 Comments