Advertisement

পেকুয়ায় অর্ধশতাধিক ফার্মেসীতে লাইসেন্স নেই, সরকার রাজস্ব বঞ্চিত



রিয়াজ উদ্দিন,পেকুয়া:
পেকুয়া উপজেলার ৭ টি ইউনিয়নে অর্ধশতাধিক ওষধের ফার্মেসীতে লাইসেন্স নেই। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত রয়েছে। পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাচারীমোড়া ষ্টেশনে সরেজমিনে গিয়ে জানা যায়, ওই ষ্টেশনে ৫ টি ফার্মেসী রয়েছে। ফার্মেসীর মালিকগন সরকারীভাবে ওষধ বিকিকিনি করার কোন লাইসেন্স দেখাতে পারেনি। এভাবে উপজেলার পেকুয়া চৌমুহণী, পেকুয়া বাজার, চড়ারপাড়া বাজার, বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া বাজার, কাদিমাকাটা, টইটং ইউনিয়নের ধণ্যাকাটা, হাজী বাজার, টইটং বাজার, রাজাখালী  ইউনিয়নের আরবশাবাজার, হাজী বাজার,মগনামা ইউনিয়নের ফুলতলা, কাজী মার্কেট, মুহুরীপাড়া, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার, শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ষ্টেশন, মাঝেরঘোনাসহ প্রায় শতাধিক ফার্মেসী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ কিছুদিন আগে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির পেকুয়া বাজারে ও পেকুয়া চৌমুহণীতে বৈধ লাইসেন্স ও মেয়াদ উত্তীর্ণ ওষধের ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করলেও দীর্ঘদিন যাবৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন অভিযান পরিচালনা করা হয়নি। কয়েকজন ফার্মেসীর মালিকের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে ফার্মেসী লাইসেন্সের ব্যাপারে ৬ মাসের প্রশিক্ষন নিয়ে লাইসেন্স নিতে হয়। আগের লাইসেন্সগুলি সরকার সহজে রেনু করাচ্ছে না। এ ব্যাপারে কয়েকজন ডাক্তারের সাথে কথা বলে জানা যায়, পেকুয়া উপজেলায় কমপক্ষে অর্ধশত ফার্মেসীতে লাইসেন্স নেই।

Post a Comment

0 Comments