Advertisement

ভয়াল ২৯ এপ্রিল স্মরণে কক্সবাজারে কালের কন্ঠ-শুভ সংঘের স্মরণ সভা


প্রেস বিজ্ঞপ্তি
গতকাল রবিবার ছিল ভয়াল ২৯ এপ্রিল। ২১ বছর আগে ১৯৯১ সালের এ দিনে দেশের উপকুলীয় অঞ্চলে আঘাত হেনেছিল শতাব্দীর ভয়াবহ ঘুর্ণিঝড় ও জলোচ্ছাস। সর্বোচ্চ ২৫০
কিলোমিটার বেগের বাতাস এবং ২৫ ফুট উঁচু জলোচ্ছাসে লন্ডভন্ড হয়ে যায় বি¯তীর্ণ উপকুলীয় এলাকা। সেই গর্কিতে সরকারি হিসাবে ১ লাখ ৩৮ হাজার মানুষের প্রাণহানি ঘ
টে। শুধু মাত্র কক্সবাজার জেলায় প্রাণ হারায় অর্ধ লক্ষাধিক লোক। গর্কির ছোবলে প্রান হারায় প্রায় ২০ লাখ গবাদি পশু। সেই সাথে উপকুলের ৫০ লাখ মানুষ হয়ে পড়ে গৃহহারা। দিবসটি স্মরণে গতকাল কক্সবাজারে নানা কর্মসুচি পালিত হয়েছ্।ে
এ উপলক্ষে কালের কন্ঠ-শুভ সংঘ কক্সবাজার জেলা শাখার সদস্যরা এক শোক র‌্যালী সহ আলোচনা সভার আয়োজন করে। গতকাল রবিবার সকালে কালের কন্ঠ কক্সবাজার কার্যালয়ে শুভ সংঘ কক্সবাজার জেলা কমিটির সভাপতি বিপ্লব কান্তি দে এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্নিঝড় এর উপর আলোচনা করেন যথাক্রমে শুভ সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সদস্য মোহাম্মদ শাহজাহান, নুসরাত সুলতানা কানিজ, ইয়াছমিন আক্তার, সাঈদা সালমা, সুফিয়া আক্তার, মোহাম্মদ আফছানুর রেজা, নাজমুল হুদা সাহেদ প্রমুখ।

Post a Comment

0 Comments