গিয়াস উদ্দিন:
বাংলাদেশে অজপাড়া গাঁ ঈদগাঁও এলাকায় এতো বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শকের খেলা উপভোগের যে আগ্রহ তা সত্যিই এতদাঞ্চলের ক্রীড়াঙ্গনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিৎ সরকার তথা সংশ্লিষ্ট সংস্থাকে। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার পথে যে বড় প্রতিবন্ধকতা সেটি হচ্ছে একটি খেলার মাঠ। এখানকার মাঠটি একেবারে জুনিয়র বাচ্চাদের খেলার উপযোগী। ঈদগাহ হাই স্কুলের ছোট্ট এ মাঠে মন ভরে খেলতে পারিনি। তবুও যতটুকু খেলার স্টাইল দেখা দরকার তার কিছুটা হলেও দর্শকদের জন্য দিতে পেরে আনন্দিত। এখানকার মানুষ অত্যন্ত বন্ধুভাবাপন্ন। কক্সবাজারের এ এলাকার জনগণের ভালবাসা ভূলার মত নয়। নিজ দেশে গিয়ে মনে রাখব। এসব কথাগুলো বললেন নাইজেরিয়ার পেশাদার খেলোয়াড় নাছির উদ্দিন নাজ ও হেরিস্টান হেরী। এই দুই কৃতি খেলোয়াড় ঈদগাঁও হাই স্কুল মাঠে বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থা আয়োজিত ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সদ্য সমাপ্ত পর পর দুটি খেলায় ঈদগাঁও দলের পক্ষ হয়ে খেলেন। উক্ত ২ কৃতি ফুটবলার সাথে কক্সবাজার নিউজ ডটকমকে দেয়া একান্ত স্বাক্ষাতকারে ফুটবলার নাজ ও হেরি বলেন, আমরা উভয়ে নাইিজেরিয়ার অধিবাসী। প্রতি বছর বাংলাদেশে খেলতে আসি। ফুটবলার নাজ বিজেএমসির খেলোয়াড়। সে মুসলিম পরিবারের লোক এবং লোক প্রশাসনে মাস্টার্স পাশ করেন। অপর খেলোয়াড় হেরি খৃষ্ঠান সম্প্রদায়ের। সে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেন। এ দুই খেলোয়াড়ের মধ্যে নাজ পর পর তিন বার খেলে এলাকায় অত্যন্ত পরিচিতি লাভ করেন। তিনি বেশ কটি গোল করেন। অপরদিকে হেরি খেলেন একবার। এ বিদেশী খেলোয়াড়রা কক্সবাজারের মাটি ও মানুষের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন পাশা-পাশি কক্সবাজার নিউজ ডট কমকে দেয়া ধন্যবাদ জানান। উল্লেখ্য এদের পাশা-পাশি ভারুয়াখালী ও ইসলামপুর দল ও বিদেশী খেলোয়াড় এনে টুর্ণামেন্টে অংশ গ্রহন করেন। গত ১১ মার্চ টুর্ণামেন্টের উদ্ভোধন হয়। ফাইনাল খেলা ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ঈদগাঁও ও ইসলামপুর দুই দলই যৌথ চ্যাম্পিয়ন হয়। খেলার টুর্ণামেন্টের সভাপতি মোহাম্মদ রফিক সেক্রেটারী শহিদুল্লাহ ক্রীড়া সম্পাদক মোফাচ্ছল ও ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক সহ সংশিষ্ট নেতৃবৃন্ধ সার্বিক দায়িত্ব পালন করেন।

0 Comments