Advertisement

সৌদিতে দুর্ঘটনায় চকরিয়ার ৩ জনসহ চার বাংলাদেশি নিহত


এম. রায়হান চৌধুরী
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের বাড়ি কক্সবাজারে, একজনের ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কনস্যুলার
বিভাগের মহাপরিচালক সুলতানা লায়লা জানান, বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার প্রথম প্রহরে জেদ্দা থেকে সাড়ে ৮০০ কিলোমিটার দূরে আল কাহাতান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‘একটি উটকে বাঁচাতে গিয়ে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় দুই সৌদি নাগরিকও নিহত হয়েছেন’, বলেন এই কর্মকর্তা।
নিহত বাংলাদেশিরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নূর মোহাম্মদ, আবু সাঈদ ও কামরুজ্জামান এবং ঢাকার হাসান। তাদের মরদেহ আভা হাসপাতালে রাখা হয়েছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ দুর্ঘটনার খবর দেয় জানিয়ে সুলতানা লায়লা বলেন, কনস্যুলেটের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Post a Comment

0 Comments