টেকনাফ প্রতিনিধি
উখিয়া-টেকনাফের জনদরদী সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির ব্যক্তিগত তহবিল থেকে হ্নীলা ৩নং ওয়ার্ডের ঈমাম-মুয়াজ্জিন ও অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে চাল
বিতরণ করেছেন।
জানাযায়- ৯মার্চ বিকাল ৩টায় হ্নীলা সরকারী প্রাইমারী ও সুফিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে এমপির তহবিল থেকে চাল বিতরণ উপলক্ষে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক-সিরাজুল ইসলাম সিকদার, জেলা ওলামা লীগনেতা- ক্বারী ফরিদুল আলম, উপজেলা ওলামা লীগনেতা- মাওলানা-ফেরদৌস, স্থানীয় মেম্বার আবুল হোছন ,হোছন আহমদ,ইউনিয়ন আওয়ামীলীগনেতা-দেলোয়ার ইসলাম,টেকনাফ উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক-রাশেদ মাহমুদ আলী প্রমুখ। এতে ৩,৪,৫ও ৬নং ওয়ার্ডের ৩৯ জন ঈমাম-মুয়াজ্জিমদের ১ বস্তা করে চাল ও ২৮৯০ অসহায় দরিদ্র পরিবারকে৫কেজি করে চাল বিতরণ করেন।

0 Comments