স্টাফ রিপোর্টার
কক্সবাজার পৌরসভার স্থগিত মাসিক সভা আজ। এ সভাকে কেন্দ্র করে দেখা দিয়েছে নানা উত্তেজনা। ২৯ ফেব্র“য়ারীর মাসিক সভায় নিয়ম নীতি লংগন করে ভারপ্রাপ্ত পৌর মেয়র
রাজ বিহারী দাশ নিজের ভাতিজা উজ্জল দাশসহ কয়েকজন স্টাফ নিয়োগ দেয়াসহ কয়েকটি বিষয় নিয়ে ভারপ্রাপ্ত পৌর মেয়র রাজ বিহারী দাশ ও কাউন্সিলর রফিকুল ইসলামের মধ্যে তুমুল বাক বিতন্ডার ঘটনায় স্থগিত হয়ে যায় উক্ত সভা।
পরবর্তীতে আজ ৪ মার্চ রবিবার সভাটি পুনরায় হওয়ার কথা রয়েছে। তবে ১ মার্চ সদ্য বদলী হওয়া প্রধান নির্বাহী একেএম সোহেল যদি উক্ত সভায় উপস্থিত থাকে তাহলে সে সভায় যোগ দেয়া সম্ভব নয় বলে জানিয়ে ভারপ্রাপ্ত পৌর মেয়রকে একটি লিখিত পত্র দিয়েছেন কাউন্সিলর রফিকুল ইসলাম। তাছাড়া ৯ ফেব্র“য়ারী ভারপ্রাপ্ত পৌর মেয়রের আত্মীয় বিয়ে থেকে বাঁশখালী থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন হওয়া ইউজিপ-২ প্রকল্পের ডাবল কেবিন ডাম্পার গাড়িটির বর্তমান অবস্থা সর্ম্পকে চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে দেয়া পত্রের বিষয়কে কেন্দ্র করে আবারো বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে পারেন ভারপ্রাপ্ত পৌর মেয়র রাজ বিহারী দাশ ও কাউন্সিলর রফিকুল ইসলাম।
পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধান নির্বাহী একেএম সোহেলকে অন্যত্র বদলী করা হয়েছে। ২৯ মার্চ থেকে ঐ পদে কক্সবাজার পৌরসভায় বহাল থাকা এক প্রকার অবৈধ। তাই বদলীকৃত প্রধান নির্বাহীকে রেখে সভায় যোগদান করা আমার পক্ষে সম্ভব নয়।

0 Comments