Advertisement

কক্সবাজারে দূর্যোগ মোকাবেলায় ২০০ স্বেচ্ছাসেবক তৈরী প্রশিক্ষণ শুরু


মহসীন শেখ, কক্সবাজার :
দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উদ্যোগে “ব্যাপক দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের” আওতায় জেলা পর্যায়ে প্রথম কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ব্যবস্থাপনায় দূর্যোগ
মোকাবেলায় কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে। এতে তৈরী হবে  প্রশিক্ষিত, অভিজ্ঞ ও দক্ষ ২০০ স্বেচ্ছাসেবক। এরই অংশ হিসেবে তাদের দেয়া হচ্ছে সাতার, অগ্নিনির্বাপন ও ভবন ধ্বস থেকে লোকজন উদ্ধারসহ নানা বিষয়ের উপর প্রশিক্ষণ। মোটেল প্রবালে ৩ মার্চ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ক্যাম্প শেষ হবে কাল ৬ মার্চ। জাতীয় পর্যায়ের ৭ জন প্রশিক্ষক তাদর প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানিয়েছেন সংশি¬ষ্টরা। প্রশিক্ষণ ক্যাম্প এর সমন্বয়কারী কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: কামাল উদ্দিন জানান, বাংলাদেশ দূর্যোগ প্রবল দেশ। তার মধ্যে কক্সবাজার অন্যতম। আর এখানে প্রতিবছর প্রাকৃতিক ও মানব সৃষ্টি দূর্যোগ সংঘঠিত হয়। এ ছাড়া অপরিকল্পিত নগরায়নের ফলে যে কোন বড় দূর্যোগ বিশেষ করে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই বড় ধরনের দূর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত ও অভিজ্ঞ জনবলের অপ্রতুলতার কথা বিবেচনায় এনে কমিউনিটি ভলেন্টিয়ার তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে কক্সবাজারে ২০০ জন প্রশিক্ষিত, অভিজ্ঞ ও দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তোলা হচ্ছে। তবে প্রথম পর্যায়ে ৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মধ্যে ছেলেদের পাশাপাশি ১২ জন নারী শিক্ষার্থীও রয়েছে। তার মধ্যে কক্সবাজার সরকারী কলেজের ১২ জন, মহিলা কলেজের ১০ জন, কক্সবাজার সিটি কলেজের ৫ জন, কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসার ৩ জন, আরডিএফ এর ৩ জন এবং কক্সবাজার পৌরসভার ১৭ জন। 
প্রশিক্ষণ ক্যাম্পের সহযোগী সমন্বয়কারী অধ্যাপক মুহিউদ্দিন মুহি জানান, এসব স্বেচ্ছাসেবক সমাজকে উন্নত করার জন্য তাদের স্বেচ্ছাশ্রম ও মেধা দিয়ে উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। 

Post a Comment

0 Comments