বার্তা পরিবেশক:
কক্সবাজার সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক, লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলামের আরাকানের পথে পথে গ্রন্থের মোড়ক উম্মোচন
অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেছেন, আরাকানের প্রতি আমাদের সবার দুর্বলতা রয়েছে। বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যের বিকাশে আরাকান রাজসভার অবদানের কারণে আরাকানের প্রতি আমাদের দুর্বলতা। আরাকানের রয়েছে কয়েক হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি। আরাকান অনিসন্দিৎসু পাঠক, গবেষকদের কাছে এখনো অনুৎঘাটিত। কক্সবাজারের বর্ষিয়াণ সাংবাদিক, লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম আরাকান ভ্রমণ করে আরাকানের পথে পথে গ্রন্থটি প্রকাশ করেছে। আমি মনে করি গ্রন্থটি বাংলাদেশের কবি-সাহিত্যিক-গবেষকদের দীর্ঘদিনের একটি অভাব পূরণ করবে।

তিনি গত ২৯ ফেব্রয়ারি সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার সমাপনি দিবসে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে গ্রন্থের মোড়ক উম্মোচন কালে একথা বলেন।
প্রফেসর ড. শামসুজ্জামান খান বলেন, সাংবাদিক-লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম দীর্ঘ দিন ধরে কক্সবাজারের লোকসাহিত্য, লোকসংস্কৃতিসহ তৃণমূলীয় ইতিহাস নিয়ে কাজ করছেন। তাঁর আরাকানের পথে পথে গ্রন্থটি আরাকানি নির্যাতিত মুসলমানদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছে।
কক্সবাজার সাহিত্য একাডেমীর জীবন-সদস্য কবি-গবেষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. শিরিণ আকতার বক্তব্য পেশ করেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লেখক-গবেষক মুহম্মদ নূরুল ইসলাম বলেন, কক্সবাজার জেলাসহ বৃহত্তর চট্টগ্রাম স্বাধীন আরাকানেরে অধীন ছিল। ফলে আরাকানের সাথে রয়েছে আমাদের নাড়ির টান। এই নাড়ির টানের কারণেই আরাকানের প্রতি ছিল আমার দুর্নিবার দুর্বলতা। আর সেই দুর্বলতাকে উপলক্ষ করে আমার আরাকানের পথে পথে গ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে পারলাম। আমাদের ভাষার মাস ফেব্রয়ারিতে এই গ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে পারলাম বলেই আমার শান্তনা।

0 Comments