উখিয়ার বিশিষ্ট সমাজ সেবক, হলদিয়া পালং দক্ষিণ শাখা বিএনপির সভাপতি বদিউল আলম চৌধুরী আর নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না................রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অবিবাহিত। উখিয়ার রুমখা চৌধুরী পাড়া
গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে তার জন্ম। তিনি ছিলেন মরহুম খলিলুর রহমান চৌধুরীর সর্বকনিষ্ট সন্তান। অমৃত্যু তিনি এলাকার সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে তার জন্ম। তিনি ছিলেন মরহুম খলিলুর রহমান চৌধুরীর সর্বকনিষ্ট সন্তান। অমৃত্যু তিনি এলাকার সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
প্রায় দেড়মাস আগে হঠাৎ ব্রেইন ষ্ট্রোক করে তিনি কক্সবাজার একটি হাসপাতালে ভর্তি হন। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মৃত্যুর কুলে ঢলে পড়েন। আজ বিকাল ৪টায় চৌধুরী পাড়া এতিমখানা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার গ্রামের বাড়ীতে ভীড় করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উখিয়া-টেকনাফের সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক র্চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক দলিদুর রহমান শাহীন, কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক ও কক্সবাজার নিউজ ডটকম এর প্রেসিডেন্ট অধ্যাপক আকতার চৌধুরী, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী প্রমুখ।


0 Comments