মো. সেলিম উদ্দিন
কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। ৩ র্মাচ বিকেল ৪ টা’র দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওর ইসলামপুর চাকার দোকান
এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক যুবকের নাম আবদুর রহমান (২৬)। সে ওই এলাকার মোক্তার আহমদের পুত্র বলে জানা যায়। সুত্রে প্রকাশ, মহাসড়কের কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং-৪৪১) ওই এলাকা অতিক্রম করার সময় পুর্ব থেকে যাত্রীবেশী দুই ডাকাত ওই স্থানে ওৎ পেতে থাকা সহযোগীদের মুঠোফোনে সড়কে ব্যারিকেড দেয়ার সংবাদ দিলে ডাকাতেরা ব্যারিডে সৃষ্টি করলে যাত্রীবেশী দু’ ডাকাত সৌদি ফেরত এক প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে (সাথে থাকা) মালপত্র সহ নামিয়ে ফেলে এবং ব্যাপক মারধরের মাধ্যমে সর্বস্ব লুট করে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালংকার , নগদ টাকা , পাসপোর্ট , ল্যাপটপ ও ফিরতি টিকেট সহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল । সংবাদ পেয়ে স্থানীয় পুলিশের একটি দল তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে
অভিযান চালিয়ে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে ওই যুবককে আটক করে । ডাকাতির শিকার প্রবাসী রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার আবদুল মোনাফের পুত্র মোঃ ইলিয়াছ উক্ত পরিবহনযোগে প্রবাস থেকে বাড়ি ফিরছিলেন বলে এ প্রতিবেদকে জানান। ডাকাতির অভিযোগে আটক যুবক জানায়, ইসলামাবাদের ইউছুপেরখীল এলাকার হাসান নামের এক যুবক মুঠোফোনে গাড়িটি সড়ক দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে বললে তারা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে যাত্রীবেশী যুবকেরা ওই ডাকাতির ঘটনা সংঘটিত করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশ ধৃতের স্বীকারোক্তি মোতাবেক সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালাচ্ছিল । উল্লেখ্য, এলাকার একটি চিহ্নিত কুচক্রী মহল হীন স্বার্থ চরিতার্থে ধৃতকে ছাড়িয়ে নিয়ে নিরীহ লোকজনদের উক্ত ঘটনায় জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

0 Comments