স্টাফ রিপোর্টার
পেকুয়া উপজেলায় দিনে-দুপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পেকুয়া থানায় গতকাল শনিবার মামলার এজাহার দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় এলাকাবাসী ও থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা গ্রামের মৃত ছালেহ আহমদের দু‘সন্ত্রাসী পুত্র আবুল কাসেম (৩৬) ও আবুল কালাম (২৮) এর নেতৃত্বে ওসমান গণি,হেলাল উদ্দিন,মফিজ উদ্দিনসহ আরো
বেশ কয়েকজন লোক পূর্ব শত্র“তার জের ধরে লোহার রড ও লাটিসোটা নিয়ে একই গ্রামের মৃত জাকের আহমদের পুত্র আবুল শরীফ (৩২) এর উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলার খবর পেয়ে আবুল শরীফের স্ত্রী ছেনুয়ারা বেগম স্বামীকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধারে এগিয়ে আসলে ওই সন্ত্রাসীরা তার উপর হামলা করে অমানবিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত স্বামী-স্ত্রীকে ঘটানস্থল থেকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। স্থানীয়রা জানান,সন্ত্রাসীরা স্বামী-স্ত্রীর উপর অমানবিকভাবে হামলা চালিয়েছে। আমরা এর বিচারসহ হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফ্তারের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানাচ্ছি। পেকুয়া থানা পুলিশ জানায়,এ ঘটনার ব্যাপারে গতকাল শনিবার বিকালে হামলাকারী আবুল কাসেমকে প্রধান ও অপর ৫ জনকে আসামী করে আহত আবুল শরীফ থানায় একটি এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আহত ব্যক্তি এজাহার জমা দিয়েছে। তদন্ত করেই মামলা নেওয়া হবে। তারপর হামলাকারীদের গ্রেফ্তারে পুলিশ অভিযান চালাবে।

0 Comments