তাহানিয়া নাছরিন রিপা
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খন্দকার জহিরুল ইসলাম বলেছেন, সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তিনি গতকাল দুপুরে শিশু একাডেমী আয়োজিত মৌসুমী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ও পর্যটন কর্মকর্তা এবং শিল্পী প্রবীর বড়–য়া।
প্রধান অতিথি বলেন, উপজেলা থেকে সকল ইভেন্টে প্রতিযোগিদের অংশগ্রহণ প্রতিযোগিতাকে সফল করে তুলে। তিনি অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি বিষয়েু উৎসাহিত করার আহ্বান জানান। সবশেষে প্রধান অতিথি এডিসি (শিঃউঃ) বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।


0 Comments