Advertisement

সেন্টমার্টিনে প্রভাবশালীদের দাপট জনপ্রতিনিধিরা ক্ষমতাহীন


শিরিন জান্নাত
সীমান্ত উপজেলা টেকনাফের বিচিছন্ন প্রবালদ্বীপ ও পর্যটনরাণী খ্যাত সেন্টমার্টিনের নির্বাচিত জনপ্রতিনিধিরা নামে থাকলেও  কাজে না থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
একটি চক্রের দাপটে চোরাচালান,চাদাঁবাজিসহ নানা অপকর্মে  জনদুর্ভোগ বাড়ছে।
ভুক্তভোগীদের অভিযোগে জানাযায়-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সর্বদক্ষিণে সাগর-নদী বেষ্টিত প্রবালদ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনের জনসাধারনের দিন-কাল ভাল যাচেছনা। চেয়ারম্যান-মেম্বারেরা নির্বাচিত হওয়ার পর থেকে যে-যার ব্যবসা ও কাজ নিয়ে ব্যস্থ রয়েছে। এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সোঁজা বিচার শালিস হচেছ পুলিশ ফাড়িঁতে । কোন ব্যবসায়ী বিভিন্ন এলাকা থেকে মালামাল আনলে দ্বিগুণ হারে টোল আদায় করা হচেছ। এ ব্যাপারে চেয়ারম্যান মৌঃ নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে বলেন- কতিপয় জনতার এ অভিযোগ উদ্দেশ্য মিথ্যা। আমরা সাধ্যমত জনগণের সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। অন্যদিকে ৩নং ওয়ার্ড মেম্বারের ইন্ধনে আলী আহমদের পুত্র জাহাঙ্গীর গং বাশঁ ব্যবসার মৌসুমে ১ বার কর দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে রাতের আধাঁরে মিয়ানমার নিকটে হওয়ায় বাঁশও গাছ এনে বিক্রি করে রাজস্ব ফাকিঁ দিচেছ। বিদেশী মদ-বিয়ার এনে ও বিক্রি হচেছ।  স্থানীয় কোস্টগার্ড কর্মকর্তা  লেঃ কর্ণেল জাফর জানান-কর ফাঁকি দেওয়ার বিষয়টি দীর্ঘদিন আগে শুনে নিষেধ করা হয়েছে। এ ধরনের ঘটনা নেই। তবে আমরা এ ব্যাপারে আরো সর্তক থাকব।
উক্ত এলাকার ভুক্তভোগী জনসাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়া,হয়রানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

Post a Comment

0 Comments