Advertisement

পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্যাপিত

১৭ মার্চ শনিবার বিকাল ৪টায় কক্সবাজার পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী
অনুষ্ঠান অত্যন্ত উৎসব মুখর পরিবেশে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। অনুষ্ঠানে বিপুল পরিমাণ অভিভাবকদের সমাবেশ ঘটে এবং অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালিত হয়।

Post a Comment

0 Comments