অর্পন বড়য়া, রামু :
রামুতে সড়ক দূর্ঘটনায় জোয়ারিয়ানালা এমদাদিয়া মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ মার্চ রবিবার বিকাল ৪ টায় উপজেলার জোয়ারিয়ানালা ষ্টেশনে এ সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়। জানা যায় জোয়ারিয়ানালা নয়াপাড়া গ্রামের আব্দু রহিমের ছেলে হাফেজ সোহাইব (১৫)। সোহাইব মাদ্রাসা ছুটির পর বাড়ি যাওয়ার প্রাক্কালে
জোয়ারিয়ানালা ষ্টেশনের হাজী আব্দুল গণি মার্কেটের সম্মুখস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারা পারের সময় চট্টগ্রাম অভিমুখী শ্যামলীমা বাস (যার নং- চট্টমেট্টো ব ১১-০২২৪) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে রামু থানার এস.আই মোকাদ্দেছ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করে রামু থানায় নিয়ে আসেন। নিহতের জানাজা শেষে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে বলে সূত্র জানায়। মাদ্রাসা ছাত্রের এ মর্মান্তিক মুত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজনসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments