Advertisement

বইমেলায় ‘কক্সবাজার ট্যুরিস্ট গাইড’ এর মোড়ক উম্মোচন

বার্তা পরিবেশক
দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদের সভাপতি আহমদ গিয়াস সম্পাদিত ভ্রমণ নির্দেশিকা ‘কক্সবাজার ট্যুরিস্ট গাইড’ এর
মোড়ক উম্মোচিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমীর নজরুল মঞ্চে বইটির মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মাহবুবউল্লাহ। এসময় নজরুল একাডেমীর সাবেক মহাপরিচালক কবি আবদুল হাই সিকদার, সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট আবৃত্তিকার মনসুর আজিজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোড়ক উম্মোচনী অনুষ্ঠানে ড. মাহবুবউল্লাহ বলেন, ‘কক্সবাজার ট্যুরিস্ট গাইড’ প্রকাশের মাধ্যমে সাংবাদিক আহমদ গিয়াস দেশের পর্যটন শিল্পে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি বলেন, ভ্রমণ নির্দেশিকা হলেও এটি সাহিত্যের একটি অংশ।
তিনি আশা করেন, ‘কক্সবাজার ট্যুরিস্ট গাইড’ এর মাধ্যমে পর্যটকরা কক্সবাজারকে আরো বেশি করে উপভোগ করতে পারবেন।
নজরুল একাডেমীর সাবেক মহাপরিচালক কবি আবদুল হাই সিকদার বলেন, কক্সবাজারে বেড়াতে গিয়ে অনেকে সঠিক নির্দেশনার অভাবে ভোগান্তিতে পড়েন। কিন্তু ‘কক্সবাজার ট্যুরিস্ট গাইড’ থাকলে আর ভোগান্তি পোহাতে হবে না।
উল্লেখ্য, প্রচ্ছদসহ পুরো চার রঙে ছাপা এই বইটির প্রকাশ করেছে নাহার প্রকাশনী।

Post a Comment

0 Comments