Advertisement

কালারমারছড়ার সাবেক চেয়ারম্যান ওসমাণ গণি সন্ত্রাসীদের গুলিতে নিহত

নিজস্ব প্রতিবেদক
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ওসমান গণি ওসমান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।
২৯ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালারমারছড়া বাজারের স্থানীয় আওয়ামীলীগের অফিসে তাকে সন্ত্রাসীরা নির্মম ভাবে খুন করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক সুত্র জানায়, ওসমান গণি চেয়ারম্যান স্থানীয় আওয়ামীলীগ অফিসে বসে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে আলাপ করছিলেন একপর্যায়ে একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে এসে তার দিকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং তাকে উপর্যপুরি কুপাই ,পরে লোকজন
এগিয়ে আসলে সন্ত্রাসীরা পাকা গুলি বর্ষণ করে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ত্রাসীরা ওসমান গণির মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যায়। ওসমান গণি চেয়ারম্যানের এক নিকট আত্বীয় নাম প্রকাশে অনিচ্ছুক জানান সন্ত্রাসীরা অতর্কিত ভাবে এসে তার উপর গুলি ছুটে। তিনি আরও জানান দীর্ঘদিন ধরে ওসমান গণির পরিবারের সাথে স্থানীয় আর একটি প্রভাবশালী পরিবার এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গা জমিনের নানা বিষয় নিয়ে দীর্ঘদিনের বি্েরাধ চলে আসছিল। সন্ত্রাসীদের হাতে ওসমান গণি নিহত হওয়ার ঘটনার খবর পেয়ে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ও মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

Post a Comment

0 Comments