বার্তা পরিবেশক:
পেকুয়ার আলোচিত লাকী আকতার অপহরণ মামলার প্রধান আসামী ইব্রাহিম খলিল এখনো গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে অপহৃত লাকি আকতারের পিতা মোহাম্মদ আলমগীর ইব্রাহিম খলিলের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারিকে পুরষ্কৃত করার ঘোষনা দিয়েছেন। তার পরও কোন প্রকার হদিস পাওয়া যায়নি। জানাযায় গত ২২ মার্চ ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মোহাম্মদ আলমগীর বাদি হয়ে ৮ জনকে আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করে।
আলমগীর জানান, অপহরণকারীদের মধ্যে পেকুয়ার ২/৩ জন জড়িত রয়েছে। অপরাপররা সবাই রোহিঙ্গা তারা সবাই কলাতলী এলাকায় বসবাস করলেও প্রশাসন এখনো লাকী আকতারকে উদ্ধার করতে পারেনি।

0 Comments