Advertisement

ঈদগাঁও থেকে ৫ হাজার টাকার জাল নোট সহ আটক ১

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও থেকে ৫ হাজার টাকার জাল নোট সহ জাল নোট চক্রের ১ সদস্য আটক হলেও মূল হোতারা ধরা ছোয়ার বাইরে। পালপাড়া সংলগ্ন শিয়াপাড়া সড়ক থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তদন্ত কেন্দ্রের পুলিশ ২৫ ফেব্র“য়ারী বিকেলে ঐ সদস্যকে আটক করে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁওস্থ জাল নোট চক্রের
প্রভাবশালী ৩ সদস্য শনিবার বিকেলে ঈদগাঁও কানিয়ার ছড়ার মৃত কবির আহমদের পুত্র মনছুর আলমের কাছ থেকে সাড়ে ৫ হাজার দামে ৩টি ছাগল ছানা ক্রয় করে। পরে শিয়াপাড়া সড়কে গিয়ে ছাগল বিক্রেতাকে ১হাজার টাকার ৫টি জাল নোট দেয়। টাকা গুলো দেখে ছাগল বিক্রেতা মনছুরের সন্দেহ হলে তিনি তাৎক্ষনিক ঘটনাটি এলাকার অন্যান্য লোকদের জানান। লোক সমাগম দেখে জালনোট চক্রের ২সদস্য দ্রুত পালিয়ে যায়। এ ২ সদস্যরা হচ্ছে ঈদগাঁও কলেজ গেইট এলাকার মোহাম্মদ মুহিদুল্লার পুত্র মোহাম্মদ নজরুল ইসলাম বউজ্যা (২২) এবং একই এলাকার মৃত লাল মিয়ার পুত্র মোহাম্মদ সেলিম (৩০)। এ সময় উক্ত চক্রের সদস্য মোহাম্মদ বাবুল (৩০) কে ৫হাজার টাকার জাল নোট সহ হাতে নাতে আটক হয়। পরে তাকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রে আইসি কবির ও টু আইসি আনোয়ারকে হস্তান্তর করা হয়। আটক যুবক দক্ষিণ দরগাহপাড়ার মোহাম্মদ সিরাজুল ইসলামের পুত্র এবং হোটেল বয় বলে জানা গেছে।

Post a Comment

0 Comments